প্রতিমন্ত্রীর নাম ভাঙ্গিয়ে প্রতারনা, যুবক গ্রেপ্তার

Spread the love

পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল- ৫(সদর) আসনের সাংসদ জাহিদ ফারুক শামীমের নাম ভাঙ্গিয়ে প্রতারনা করার ঘটনায় আবি আবদুল্লাহ টুকু নামক একজনকে পুলিশ গ্রেফতার করেছে। সে প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের নাম ব্যবহার করে হজ্বে পাঠানোর জন্য নগরীর একাধিকজনের কাছে টাকা চেয়েছিল।

গত শুক্রবার গৌরনদী উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল শনিবার তাকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। আবি আবদুল্লাহ টুকু নগরের কালিবাড়ি সড়কের আবু সালেহ ধলু মিয়ার ছেলে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুর ইসলাম জানান, আবি আবদুল্লাহকে শুক্রবার গৌরনদী পৌর শহর থেকে গ্রেফতার করা হয়। প্রতারনার শিকার আরাফাত হোসেন নামক একজন তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে টুকুকে শনিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআই মো. নুর ইসলাম বলেন, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবি আবদুল্লাহ টুকু পানিসম্পদ প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতরনা করার কথা স্বীকার করেছেন। টুকু আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।

প্রসঙ্গত, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি নাম ব্যবহার করে হজ্বে পাঠানোর জন্য টাকা চেয়ে প্রতারনার বিষটি প্রকাশ্যে চলতি মাসের শুরুতে। প্রতিমন্ত্রীর অনুসারী ৪ জন দলীয় নেতা গত ৪ মার্চ বরিশাল মেট্রোপলিটন পুলিশের আওতাধীন ৪ থানায় পৃথক চারটি অভিযোগ দেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *