নাগরিক রিপোর্ট:
শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, কোভিড-১৯ এর ব্যাপকতাকালে অনলাইনের মাধ্যমে আমরা ৬০ থেকে ৬৫ ভাগের বেশি শিক্ষার্থীর কাছে পৌছাতে পারিনি। আর অ্যাসাইনমেন্টের মাধ্যমে আমরা ৯০ ভাগের মতো শিক্ষার্থীর কাছে পৌছাতে পেরেছিলাম।
কাজেই কিছু ঘাটতি তো আমাদের শিক্ষার্থীদের হয়েছেই। একটি শিক্ষাবর্ষেই হয়তো সেটি পুরোটা কাটিয়ে ওঠা যাবে না। গোপালগঞ্জ যাওয়ার পথে গতকাল শনিবার বরিশাল বিমানবন্দরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসবকথা বলেন।
এসময় তিনি আরও বলেন, আমরা শিক্ষা মন্ত্রনালয় পুরোদমে কাজ শুরু করেছি। শিক্ষামন্ত্রী আরও বলেন, অ্যাসাইনমেন্টেগুলোর মাধ্যমে আমরা বুঝেতে পারছি কোথায় কি ঘাটতি আছে, আর শিক্ষকরাও অ্যাসেস করছেন।
