নাগরিক রিপোর্ট : মন্ত্রণালয়ের সচিবের ফোন না ধরায় বরিশাল গণপূর্ত অধিপপ্তরের নির্বাহী প্রকৌশলী জেরাল্ড আলিবর গুদাকে ষ্টান্ড রিলিজ বদলী করা হয়েছে। গত রোববার সকাল ১১টায় বদলী প্রজ্ঞাপন জারি করে ওই দিন বিকালেই তাকে ঝিনাইদাহের নির্বাহী প্রকৌশলী পদে যোগদানের নির্দেশ দেয়া হয়।
আলিভার গুদা জানান, বরিশলে তিনি ৩ বছর কর্মরত আছেন। নিয়মিত বদলীর অংশ হিসাবে তাকে ঝিনাইদাহে পদায়ন করা হয়েছে। আলিভার গুদা জানান, তিনি এখনও ঝিনাইদাহে যোগদান করেননি। খুব দ্রুত নতুন কর্মস্থলে যোগ দেবেন।
বরিশাল গনপূর্তের দায়িত্বশীল সুত্রে জানা গেছে, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করতে গত সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর সফর করেন। তার সফর প্রস্ততির তদারকির অংশ হিসাবে আগেরদিন রোববার সকালে বরিশালে পৌছান গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব ও উর্ধ্বতন কর্মকর্তারা। তারা আসার আগেরদিন শনিবার গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার বরিশাল গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আলিভার গুদাকে ফোন করেন। কিন্ত নির্বাহী প্রকৌশলী ওই ফোন রিসিভ করেননি।
সবিচ শহীদ উল্লাহ খন্দকারসহ সহ অন্যরা রোববার বরিশাল বিমানবন্দরে পৌছলে তাকে আভ্যর্থনা জানাতে জানান নির্বাহী প্রকৌশলী আলিভার গুদাসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকতারা।
সুত্র জানায়, বিমানবন্দরেই আলিভার গুদার কাছে ফোন না ধরার কারন জানতে চান গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লাহ খন্দকার। এসময় আলিভার গুদা জানান, তিনি ফোন পাননি।
এর প্রেক্ষিতে রোববার বেলা ১১টায় গণপূর্তের প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওইদিন বিকাল ৫টার মধ্যে আলিভার গুদাকে ঝিনাইদাহে যোগদানের আদেশ দেয়া হয়। এতে উল্লেখ করা হয়, জনস্বার্থে নির্বাহী প্রকৌশলী আলিভার গুদাকে বদলী করা হয়েছে। ##
২০২২-০৩-২২
