নাগরিক রিপোর্ট:
স্বেচ্ছাসেবী সামাজিক সংঠন শালিণ্য এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংগঠনিক মুখপত্র শালিণ্য সমাচারের মোড়ক উন্মোচন করেছেন লেখক ও জীবনানন্দ গবেষক কবি আসমা চৌধুরী। বরিশাল নগরীর ভাটিখানার নিরন্তর লাইব্রেরীতে শনিবার সকালে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পঞ্চদশ প্রদীপ প্রজ্জ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি কোহিনুর বেগম। এরপর ত্রৈ-মাসিক এ পত্রিকার বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
এসময় উপস্থিত ছিলেন শালিণ্য-এর উপদেষ্টা আবুল খায়ের সবুজ, সহ-সভাপতি আখতারুল কবীর ও জহিরুল ইসলাম জাফর, নির্বাহী সদস্য রুবিনা আক্তার, শালিণ্যের কেন্দ্রীয় সম্পাদক কিশোর চন্দ্র বালা, প্রকাশনা উপ-পরিষদের সদস্য সচিব কাজী সেলিনা, অনিকেত মাসুদ প্রমুখ।
বক্তারা বলেন, আধুনিক সমাজ বিনির্মাণে শিশু-কিশোরদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। সেই কাজ করছেন এ স্বেচ্ছাসেবী সংগঠনটি। সমাজের অবহেলিত শিশু-কিশোরদের বই পড়তে আগ্রহী করার পাশাপাশি নানা সামাজিক কাজের অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধার বিকাশ হচ্ছে।
