পরকিয়া প্রেম নিভিঘ্ন করতে প্রেমিকের কাছে মেয়েকে বিয়ে দিলেন মা

Spread the love

নাগরিক ডেস্ক : পরকিয়া সম্পর্ক টিকিয়ে রাখতে প্রেমিক মোহসিন মোল্লার (২৫) সঙ্গে নিজের মেয়েকে বিয়ে দিয়েছেন এক প্রবাসীর স্ত্রী। মাদারীপুর সদরে এ ঘটনা ঘটে। মোহসিনের বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার ভাওয়াল গ্রামে।

জানা গেছে, মোহসিন স্থানীয় একটি মসজিদে ইমামতি করার সময় ওই প্রবাসীর বাড়িতে মাঝেমধ্যে খেতে যেতেন। এক পর্যায়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে তার প্রেম হয়।

প্রতিবেশীদের মধ্যে বিষয়টি জানাজানি হয়। এর পরও সম্পর্ক চালিয়ে যেতে ১২ বছরের মেয়ে শিশুকে মোহসিনের বাড়িতে নিয়ে কৌশলে বিয়ে দেন ওই নারী।

বাড়িতে ফিরে মারুফাকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে বলে জানান। এই ঘটনাও ফাঁস হয়ে যায়। প্রতিবেশীরা বিষয়টি বিদেশে থাকা মিজানুরকে জানিয়ে দেন।

পরে মেয়েটির ভাই বাদি হয়ে মোহসিনকে ১ নম্বর ও মাকে ২ নম্বর আসামি করে মোট ৬ জনের নামে গত বৃহস্পতিবার মাদারীপুর সদর মডেল থানায় মামলা করেন। ওই দিনই পুলিশ মোহসিনকে গ্রেপ্তার করে।

তবে মেয়েটির ভাইয়ের দাবি, তার বাবার কাছে তথ্য গোপন করে বোনকে বাল্য বিয়ের দেওয়ায় মায়ের বিরুদ্ধে মামলা দিতে বাধ্য হয়েছেন তিনি। আদালতের কাছে তিনি ন্যায় বিচার চান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *