বরিশাল বিএনপির ক্ষুদ্ধ নেতাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে বিস্তর অভিযোগ

Spread the love

নাগরিক রিপোর্ট : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভাচুয়াল সভায় বরিশাল মহানগর বিএনপি নেতারা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তাদের কেউ বলেছেন পদবঞ্চনার কথা আবার কারো অভিযোগ ছিল পদ পেলে মূল্যায়ন পাচ্ছেন না। রোববার রাতে ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বরিশাল মহানগর এবং দক্ষিণ ও উত্তর জেলার আহ্বায়ক কমিটির সঙ্গে ভাচুর্য়াল সভা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
তিনি আগামী ৩ মাসের মধ্যে নগরে বিএনপির ওয়ার্ড কমিটি গঠনের নির্দেশ দেন মহানগর নেতাদের। কমিটি গঠনে সকলের মতামত নেয়ার জন্যও বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়া বরিশাল মহানগরের আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক আগামীতে পূর্নাঙ্গ কমিটিতে পদ পাবেন না এমন ইঙ্গিতও দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
ওই সভায় অংশগ্রহনকারী একাধিক সুত্র জানিয়েছে, নগরের ৩০ ওয়ার্ডে ভেঙ্গে দেয়া কমিটি পূনর্গঠনের বিষয়ে জোর আলোচনা হয়। কমিটির অনেক সদস্য আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। কয়েকজন নেতা অভিযোগ করেন, ওয়ার্ড কমিটি গঠনে সকলের মতামত নেয়া হচ্ছেনা। উম্মুক্ত স্থান বাদ দিয়ে বাসাবাড়িতে কর্মীসভা করা হয়। এর প্রেক্ষিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সকলের মতামত গ্রহন করে আগামী ৩ মাসের মধ্যে ওয়ার্ড কমিটি গঠনের জন্য আহ্বায়ক কমিটিকে নির্দেশ দেন।
সভার এক পর্যায়ে আহবায়ক কমিটির এক সদস্যের ১০-১২ মিনিটের বক্তব্যে উপস্থিতি অনেকে বিচলিত হন। তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি ৯ বার জেল খেটেছি, ৩৭টি মামলা হয়েছে। অথচ একটা পদের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়। একজন সাবেক ছাত্রনেতা হিসেবে তাকে নানাভাবে নাজেহাল ও প্রতিকুলতা সম্মুখীন হতে হচ্ছে।
নগরের সিনিয়র যুগ্ন আহবায়ক আলী হায়দার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বলেন, ‘আমার সিগনাসার পাওয়ার দরকার নেই। এই বয়সে একটু সম্মান চাই। তারা (আহবায়ক-সদস্য সচিব) কর্মীসভায় আমাকে ডাকেন না, ব্যানারে নামটাও রাখেন নিচে।
দলের সদস্য সাইফুল আহসান আজিম বলেন, ‘এই কমিটিতে কিছু দুষ্ট সদস্য রয়েছে। তারা এখনও আগের এক প্রেতাতœার কথায় চলেন।’ এসময় আজিমের কথায় ক্ষুব্ধ হয়ে অনেক নেতা তার বিরুদ্ধে গত ১ যুগ মাঠে না থাকার অভিযোগ করেন।
সভা সুত্র জানিয়েছে, নগর কমিটির আহ্বায়ক পূর্নাঙ্গ কমিটিতে পদ পাবেন না কেন এর ব্যাখ্যা দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, আহ্বায়ক হচ্ছেন কেয়ার সরকারের অনুরূপ। তার কাজ হচ্ছে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা। এক্ষেত্রে বিদায়ী আহ্বায়ককে বিএনপিতে ভিন্নভাবে মূল্যায়িত করা হবে।
উত্তর জেলা শাখার এক দায়িত্বশীল নেতা জানিয়েছেন, পদাধিকার বলে পৌর বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদক আহ্বায়ক কমিটির সদস্য হবেন। মুলাদী পৌর শাখার সভাপতি আ: রব ও সাধারন সম্পাদক আসাদ মাহমুদকে অজ্ঞাত কারনে আহ্বায়ক কমিটিতে রাখা হয়নি বলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে অভিযোগ করা হয়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী জাতীয় নির্বাচনে মনোনয়ন লক্ষ রেখে কমিটি গঠনের পায়তারা বন্ধ করে দল শক্তিশালী করার কমিটি গঠনের জন্য উত্তর জেলা শাখার নেতাদের নির্দেশ দেন।
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন রোববারের ভাচুয়াল সভায় উপস্থিত ছিলেন। উল্লেখিত বিষয়ে জানাতে চাইলে শিরিন বলেন, দল শক্তিশালীর করার জন্য তৃনমূলের নেতাদের মতামত নিতে ভারপ্রাপ্ত রোববার বিকালে বরিশাল মহানগর এবং উত্তর ও দক্ষিণ জেলা শাখার আহ্বায়ক কমিটির নেতাদের সঙ্গে ভার্চুয়াল সভা করেছেন। তিনি নগরের ওয়ার্ড কমিটি গঠন আগামী ৩ মাসের মধ্যে সম্পন্ন করার জন্য নগর নেতাদের বলেছেন। শিরিন বলেন, ওয়ার্ড কমিটি গঠন চলমান রয়েছে। মহানগরের আহ্বায়ক প্রসঙ্গে শিরিন জানান, দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত হয়েছে আহ্বায়ক সম্মেলন পরবর্তী পুনাঙ্গ কমিটিতে পদ পাবেন না। বরিশালের ক্ষেত্রে এই নিয়মের কথাই বলেছেন ভারপ্রাপাÍ চেয়ারম্যান।##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *