বিদ্যালয়ের আড়াল করে দোকান নির্মান করায় আলো-বাতাস বন্ধ

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলিমাবাদ ইউনিয়নে পূর্ব আলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ৬টি ষ্টল নির্মান করেছেন ইউপি সদস্য ঝর্ণা বেগমের পরিবার। এতে শ্রেণীকক্ষে আলো-বাতাস প্রবেশ বন্ধ হয়ে গেছে। শিক্ষক ও অভিবাবকররা জানান, দখলদারদের স্থাপনায় শ্রেণীকক্ষ রূদ্ধ কক্ষে পরিনত হওয়ায় বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী আসা বন্ধ করে দিয়েছেন।

দখলদার সংরক্ষিত ওয়ার্ড সদস্য ঝর্না বেগম ও তার স্বামী মহসিন মিয়াজি জমি দখলের করা স্বীকার করে বলেন, তারা ক্রয়সুত্রে বিদ্যালয়ের ৫৮ শতাংস জমির সবটুকুর মালিক। বিদ্যালয় কর্তৃপক্ষ জোরপূর্বক তাদের জমি দখলে রেখেছে। তারা দোকানঘর নির্মান করে আপাতত ১০ শতাংশ দখলে নিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম বলেন, মহসিন মিয়াজির বাড়ি লাগোয়া পূর্ব আলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় অবস্থিত। স্থানীয় বাসিন্দা মো. শাহজাহান মাষ্টারের দান করা জমিতে বিদ্যালয়টি ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত হয়। মিয়াজি পরিবার দীর্ঘদিন যাবত বিদ্যালয়ের পুরো জমির মালিকানা দাবী আসছে। এনিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও কোন সমাধান হয়নি। কিছুদিন আগে ইউনিয়নের প্রধান পাকা সড়ক ও বিদ্যালয়ের মাঝে অবস্থিত ১০ শতাংস জমিতে বিদ্যালয়ের ভবন ঘেষে ৬টি দোকানঘর নির্মান করেছেন মহসিন মিয়াজি। ফলে শ্রেণীকক্ষের সবগুলো জানালা বন্ধ হয়ে গেছে। আলোবাতাস প্রবেশ করতে না পারায় পাঠদান কার্যক্রম মারাত্মভাবে ব্যহত হচ্ছে। শিক্ষার্থী আসাও অনেক কমে গেছে।

বিদ্যালয়ের জমির মালিক কিভাবে হলেন জানতে চাইলে মহসিন মিয়াজি বলেন, শাহজাহান মাষ্টার অন্য দাগের জমি দান করেছেন। সেখানে বিদ্যালয় স্থাপন না করে মো. শাহবুদ্দিন, গণি মাষ্টার ও মুনসুর মাষ্টারসহ কয়েকজনের দাগের জমিতে স্থাপন করা হয়। পরে তিনি ওই মালিকের কাছ থেকে জমি কিনেছেন।

তবে মিয়াজি পরিবারের দাবী অসত্য জানিয়ে স্থানীয় ইউপি সদস্য রিয়াজ হাওলাদার ও সাবেক সদস্য আবুল হোসেন বলেন, শাহজাহান মাষ্টারের দানের জমিতে ১৯৮৫ পূর্ব আলিমাবাদ রেজিষ্ট্রার্ড প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। অনেক পরে মহসিন মিয়াজি উদ্দেশ্যেমুলকভাবে কয়েকজনের কাছ থেকে শুধু কাগজপত্র কিনেছেন। বাস্তবে জমি নেই। তিনি দীর্ঘবছর যাবত বিদ্যালয়টি ধ্বংসের ষড়যন্ত্র করছেন।

আলিমাবাদ ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, মহসিন মিয়াজি অনেক আগে থেকেই নানা অপকর্মে জড়িত। তিনি জাল টাকাসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটকও হয়েছিল। বিদ্যালয়ের জমি দখলের বিষয়টি উর্ধ্বতন মহলে জানানো হয়েছে।

বিদ্যালয়ের জমি নিয়ে বিরোধ প্রসঙ্গে আলিমাবাদ ইউনিয়নের উপ সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) মো. সবুর মিয়া সমকালকে বলেন, দখলের অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তিনি তদন্ত করেছেন। তদন্তে দেখা গেছে, পূর্ব আলিমাবাদ প্রাথমিক বিদ্যালয়ের পাশ দিয়ে ১২ ফুট প্রশস্ত পাকা সড়কটি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বাঁধের ওপর নির্মিত। বাঁধ নির্মানের জন্য পাউবো জমি অধিগ্রহন করলেও রেকর্ড আগের মালিকদের নামেই রয়ে গেছে। সড়ক ও বিদ্যালয়ের মধ্যবর্তি স্থানের দখল হওয়া জমিটিও বিদ্যালয়ের মলিকানা থেকে পাউবোর অধিগ্রহনভূক্ত। তহশিলদার সবুর বলেন, জমির মালিক যিনিই হোক, স্থাপনা নির্মান করায় বিদ্যালয়ের শ্রেণীকক্ষে পাঠদান মারাত্মকভাবে বিঘিœত হচ্ছে। এসব বিষয় তিনি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করেছেন।

মেহেন্দিগঞ্জের ইউএনও মো. নুরুন্নবী বলেন, তিনি যতদুর জেনেছেন বিদ্যালয় থেকে অধিগ্রহন করা পাউবোর জমিতে কয়েকটি দোকানঘর নির্মান করেছেন স্থানীয় মহসিন মিয়াজি। এতে বিদ্যালয়ের পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তহশিলদারে তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত তিনি হাতে পাননি। পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।##

৮ Comments

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Thank you for your shening. I am worried that I lack creative ideas. It is your enticle that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  3. Официальный Telegram канал 1win Casinо. Казинo и ставки от 1вин. Фриспины, актуальное зеркало официального сайта 1 win. Регистрируйся в ван вин, соверши вход в один вин, получай бонус используя промокод и начните играть на реальные деньги.
    https://t.me/s/Official_1win_kanal/4061

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *