আনুষ্ঠানিকতা শুরু: পবিত্র হজ কাল

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ এ বছর পবিত্র হজের মূল কার্যক্রম অনুষ্ঠিত হবে শনিবার। ৯ জিলহজের এদিন সৌদি আরবের আরাফাতের ময়দানে সমবেত হবেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান। ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে প্রকম্পিত হবে ইসলামের স্মৃতিবিজড়িত এ স্থান। এর আগে আজ থেকে শুরু হয়েছে হজের আনুষ্ঠানিকতা। আজ মিনায় নির্দিষ্ট তাঁবুতে অবস্থান নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে যাওয়া হজযাত্রী। এজন্য বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই ইহরামের কাপড় পরে মক্কা থেকে মিনার উদ্দেশে রওনা শুরু করেন হাজীরা। মসজিদুল হারাম থেকে ওই স্থানের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। সৌদির মুয়াল্লিম নির্ধারিত গাড়িতে হাজীদের মিনায় নিয়ে যাওয়া হয়। গাড়ি ছাড়াও অনেকে হেঁটেই পৌঁছান মিনায়।
বৃহস্পতিবার আরব নিউজ সূত্রে জানা গেছে, পবিত্র হজ অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে সৌদি সরকার। এরই মধ্যে বিভিন্ন দেশ থেকে ১৮ লাখ হজযাত্রী সৌদিতে পৌঁছেছেন। সোমবার আন্তর্জাতিক হজ ফ্লাইট শেষ হয়েছে এবং বুধবার সকালে ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ ব্যবহারকারী হজযাত্রীদের চূড়ান্ত দলটি তিউনিশিয়া থেকে যাত্রা করে। এদিকে সৌদি আরবের হজযাত্রীরাও প্রস্তুতি নিয়েছেন।
সৌদি আরবের পাসপোর্টপ্রধান বুধবার বলেন, এ বছর ১৭ লাখ ২৫ হাজার ৪৫৫ হজযাত্রী বিমানের মাধ্যমে, ৯৫ হাজার ৬৩৪ জন স্থলপথে এবং ১৭ হাজার ২৫০ জন নদীপথে দেশটিতে পৌঁছেছেন।
ইসলামের নিয়মানুযায়ী, ৮ জিলহজ তথা শুক্রবার মিনায় সারা দিন অবস্থান করবেন হাজীরা। শনিবার ৯ জিলহজ সকাল পর্যন্ত সেখানে অবস্থান করবেন তারা। এ সময় সৌদি মুয়াল্লিম নির্ধারিত তাঁবুতে বসে মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় জিকির ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে সময় কাটাবেন হাজীরা। শনিবার ফজরের নামাজ আদায় করে প্রায় ১৪ কিলোমিটার দূরে আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা করবেন হাজীরা। অনেকে শুক্রবার রাতেই আরাফাত এলাকায় গিয়ে অবস্থান নেন। শনিবার সেখানে মসজিদে নামেরায় হজের খুতবা শুনবেন এবং এক আজানে জোহর ও আসরের (জুহরাইন) নামাজ আদায় করবেন। সন্ধ্যায় মুজদালিফার উদ্দেশে আরাফাতের ময়দান ত্যাগ করবেন। মুজদালিফায় পৌঁছে আবারও এক আজানে আদায় করবেন মাগরিব ও এশার নামাজ।
শনিবার হাজীরা মুজদালিফায় খোলা আকাশের নিচে রাতযাপন করবেন। সেখান থেকে তারা মিনার জামারায় (প্রতীকী) শয়তানকে নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন। ১০ জিলহজ রোববার সকালে ফজরের নামাজ শেষে মুজদালিফা থেকে হাজীরা আবার ফিরে যাবেন মিনায়। সেখানে জামারায় বড় শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির পর (পুরুষ) মাথা মু-ন বা চুল ছেঁটে ইহরাম খুলে ফেলবেন হাজীরা। এরপর মক্কায় গিয়ে পবিত্র কাবা শরিফ তাওয়াফ (তাওয়াফে জিয়ারত) করবেন। পরে হাজীরা মিনায় ফিরে ১১ ও ১২ জিলহজ অবস্থান করবেন ও প্রতিদিন তিনটি শয়তানকে পাথর নিক্ষেপ করবেন।
সূত্র মতে, সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ এবার হজের খতিব হিসেবে নিয়োগ দিয়েছেন সর্বোচ্চ ওলামা বোর্ডের সদস্য এবং খাদেমুল হারামাইন শরিফাইন হাদিস কমপ্লেক্সের প্রধান শায়খ মুহাম্মদ বিন হাসান আলে শায়খ। শনিবার আরাফাতে নামিরা মসজিদে তিনিই হজের খুতবা দেবেন। বৃহস্পতিবার এ নিয়োগ দেওয়া হয়।
৪১ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু : হজ করতে সৌদি আরব গিয়ে মঙ্গলবার পর্যন্ত ৪১ বাংলাদেশির মৃতু?্য হয়েছে। যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৫ পুরুষ ও ৬ নারী। এদের মধ?েধ্য ৩৪ জন মক্কায়, ৬ জন মদিনায় এবং একজন জেদ্দায় মারা গেছেন। সর্বশেষ ৬ আগস্ট মাদারীপুরের মোসা. জোহরা বেগম পবিত্র মক্কা আল মোকাররমায় ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *