বঙ্গবন্ধু উদ্যান উপচে চারদিকের ১ কিলোমিটার লোকারন্য

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হবে বেলা ২টায়। গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান সকাল ৮টার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ন হয়ে গেছে। সকাল ১০টার মধ্যে উদ্যান উপচে চারদিকের এক কিলোমিটার সড়কের সব লোকারন্য হয়ে পড়েছে। বরিশাল এখন মিছিলের নগরীতে পরিনত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক অলিগলি থেকে একের পর এক মিছিল যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে। বরিশালে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রযেছে।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনী গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারন্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার পর একের পর এক মিছিল বঙ্গবন্ধু উদ্যানের দিকে আসতে থাকে। বিভিন্ন এলাকা থেকে ট্রলারে আসা বিএনপি নেতাকর্মীরা উদ্যানের দক্ষিণ পাশে কীর্তণখোলার ত্রিশ গোডাউন, কেডিসি ও মুক্তিযোদ্ধা পার্ক এলাকায় ট্রলার ভেড়ান। গভীর রাতে তারা নিজ নিজ এলাকা থেকে রওনা হন। তারা ট্রলার থেকে নেমে মিছিল করে গণসমাবেশের মাঠে দিকে যেতে থাকেন। বিএনপি নেতাকর্মীবাহি শত শত ট্রলার এসে ভিড়েছে কীর্তণখোলা তীরের বিভিন্ন পয়েন্টে।

মহানগর বিএনপির সাবেক সহ সম্পাদক আনোযারুল হক তারিন জানান, নগরের ৩০ ওয়ার্ডের নেতাকর্র্মরা বেলা ১২টার পরে নিজ নিজ এলাকা থেকে সমাবেশের দিকে রওনা হবেন। তখন মুল মাঠ ছেড়ে জন¯্রােত আশপাশের দুইকিলোমিটার এলাকা ছাড়িয়ে যাবে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে বরিশাল বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। বরিশাল নগরের মধ্যে তিনচাকার যানবহন চলাচলও বন্ধ রয়েছে। নগরীতে সীমিত সংখ্যক রিক্সা চলাচল করছে। ##

১ Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *