নাগরিক রিপোর্ট : নির্ধারিত সময়ের আড়াইঘন্টা আগে বরিশালে বিএনপির গণসমাবেশ শুরু হয়েছে। বেলা সাড়ে ১১টায় কোরআন তেলওয়াত, দোয়া-মোনাজাত এবং এরপরে দলীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে গণসমাবেশের সুচনা করা হয়। গণসমাবেশের নির্ধারিত সময় ছিল বেলা ২টা। সভাসুত্র জানিয়েছে, আগে সমাবেশ শুরু হলেও প্রধান অতিথি মীর্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রের শীর্ষ নেতারা নির্ধারিত সময়েই মঞ্চে আসবে।
জানা গেছে, সমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান উপচে আশপাশের এককিলোমিটার এলাকা লোকারন্য হয়ে পড়ায় সাড়ে ১১টার দিকে গণসমাবেশ শুরু করা হয়। বরগুনা জেলা বিএনপির এক নেতা প্রথম বক্তা হিসাবে বক্তৃতা দেন। এরপরে বিভিন্ন জেলার নেতারা পর্যায়ক্রমে বক্তৃতা করছেন।
সমাবেশ শুরুর আগে সকাল থেকে মঞ্চে জাতীয়বাদাবী সামাজিক সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) নেতাকর্মীরা দেশত্মবোধক গান পরিবেশ করতে থাকেন।
জানাগেছে গণসমাবেশস্থল বঙ্গবন্ধু উদ্যান সকাল ৮টার মধ্যে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে পরিপূর্ন হয়ে গেছে। সকাল ১০টার মধ্যে উদ্যান উপচে চারদিকের এক কিলোমিটার সড়কের সব লোকারন্য হয়ে পড়েছে। বরিশাল এখন মিছিলের নগরীতে পরিনত হয়েছে। নগরের বিভিন্ন সড়ক অলিগলি থেকে একের পর এক মিছিল যাচ্ছে বঙ্গবন্ধু উদ্যানের দিকে। বরিশালে সব ধরনের যানবহন চলাচল বন্ধ রযেছে।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধু উদ্যানের পশ্চিমে বিআইপি কলোনী গেট, পূর্বে কর অফিস, উত্তরে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত লোকারন্য হয়ে পড়েছে। শুক্রবার রাতেই বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা থেকে হাজার হাজার বিএনপি নেতাকর্মী বঙ্গবন্ধু উদ্যানে অবস্থান করেন। নগরের ৩০টি ওয়ার্ডের নেতাকর্মীরা বেলা ১২টার পরে নিজ নিজ ওয়ার্ড থেকে সমাবেশমুখী হবেন।
গণসমাবেশকে কেন্দ্র করে শুক্রবার থেকে বরিশাল বাস ও লঞ্চ ধর্মঘট চলছে। বরিশাল নগরের মধ্যে তিনচাকার যানবহন চলাচলও বন্ধ রয়েছে। নগরীতে সীমিত সংখ্যক রিক্সা চলাচল করছে। ##

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?
Your article helped me a lot, is there any more related content? Thanks! https://www.binance.com/pt-PT/join?ref=DB40ITMB