বরিশালে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

Spread the love

নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরীতে আবাসিক হোটেল থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার নাম রানা মিয়া ওরফে শাকিল(২১)। গতকাল শুক্রবার সকালে নগরীর পোর্ট রোড আবাসিক হোটেল সি-প্যালেসের ২০৯ নম্বর কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত তার মৃতদেহ উদ্ধার হয়। শাকিল নরসিংদির শিবপুর উপজেলার মো.বাছেদ মিয়ার ছেলে।

বরিশাল কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক মো. সুমন লাশ উদ্ধারে বিষয়টি নিশ্চিত করে জানান, হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। পরে কক্ষের দরজা ভেঙ্গে ফ্যানের সঙ্গে গামছা দিয়ে ঝুলন্ত অবস্থায় শাকিলের মৃতদেহ উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারনা করছেন, শাকিল আত্মহত্যা করেছে।

জানা গেছে, শাকিল বিভিন্ন জেলা থেকে মৌসুমী ফল লটকন এনে বরিশালে বিক্রি করতো। সে পোর্ট রোডে সী-প্যালেস হোটেলের ২০৯ নম্বর কক্ষে থাকতো। শুক্রবার সকালে নরসিংদি থেকে তার মামা জামাল হোসেন শাকিলের ফোনে কল দিয়ে সারা পাননি। পরবর্তীতে হোটেল সংলগ্ন ভুইয়া বানিজলয়ের শ্রমিক পূর্ব পরিচিত মো. আসলামকে জানান। আসলাম হোটেলে গিয়ে অন্যদের নিয়ে কক্ষের বাহির থেকে ডাকাডাকি করে শাকিলের সারা পাননি। পরে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে মৃতদেহ দেখতে পান।

১ Comment

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *