নাগরিক রিপোর্ট:
বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার চকবাজার রোডে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। অত্যাবশ্যকীয় পরিষেবা বিল প্রত্যাহার, দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধ এবং সপ্তাহে দেড় দিন ছুটি, নিয়োগ পত্র, পরিচয় পত্র পাওয়ার দাবীতে এ মানববন্ধনে শ্রমিকরা অংশগ্রহণ করেন।
সমাবেশে শ্রমিক নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন বিষয়ে শ্রমিকদের আইনগত অধিকার থাকলেও মালিকপক্ষ তা মানছে না। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর বরিশাল কে বারবার লিখিত এবং মৌখিকভাবে অনুরোধ জানালেও তারা কোন ভূমিকা রাখছে না।
শ্রমিক নেতা স্বপন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন নেতা এ্যাড. একে আজাদ, আলাউদ্দিন মোল্লা, মোঃ মিজানুর রহমান সেলিম, অপূর্ব গৌতম, আবুল বাসার আকন, মোঃ আলম খান, মোঃ হাসেম মিয়া, মোঃ আবু সাইদ সহ নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে শ্রমিক ছাটাই, নির্যাতন, হয়রানি বন্ধ না হলে আগামী ১১ আগস্ট রাজপথ অবরোধ করা হবে।

Your article helped me a lot, is there any more related content? Thanks!