বরিশালে বাসের চাপায় ইজিবাইক চালক নিহত

Spread the love

নাগরকি রিপোর্ট:

বরিশালের উজিরপুর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কের সাকুরা পরিবহণের একটি বাসের চাপায় ইজিবাইক চালক নাসির সরদার (২৫) নিহত হয়েছে। মহাসড়কের নতুন শিকারপুর মুন্ডপাশা এলাকায় শনিবার দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান। নিহত নাসির সরদার মুন্ডপাশা গ্রামের নুর সরদারের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে বরিশালগামী সাকুরা পরিবহণের একটি বাস নতুন শিকারপুর এলাকা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে একটি ইজিবাইক আসলে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকের চালক নাসির বাসের নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান জানান, দুর্ঘটনার পর বাসের চালক, সুপারভাইজার ও হেলপার পালিয়েছে। বাসটি জব্দ করা হয়েছে।

২ Comments

  1. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  2. Can you be more specific about the content of your article? After reading it, I still have some doubts. Hope you can help me.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *