নাগরিক রিপোর্ট:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস উপলক্ষে রোববার সন্ধ্যায় বরিশাল অশ্বিনী কুমার হলে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও নজরুল সঙ্গীত পরিবেশন করা হয়। নজরুল সাংস্কৃতিক জোট এর আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে তিনি বলেন, নজরুল এর সাহিত্যকর্ম কোন বিশেষ সম্প্রদায়ের জন্য নয়। সকল মানব জাতির জন্য। নজরুল এর সাহিত্যকর্ম অনুসরণ করলে, অজ্ঞতা, গোড়ামী থেকে আমরা মুক্তি পাব।
নজরুল সাংস্কৃতিক জোট এর সভাপতি পাপিয়া জেসমিন এর সভাপতিত্বে প্রয়াণ দিবসের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠন এর সাধারণ সম্পাদক শেখ নাছের জামাল, সমন্বয় পরিষদের সভাপতি ও শুভংকর চক্রবর্তী, সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস প্রমূখ।
পরে কাজী নজরুল ইসলামের গজল, কীর্তন সহ বিভিন্ন আঙ্গিকের ১৪টি সংগীত পরিবেশন করে শিল্পিরা।

Thanks for sharing. I read many of your blog posts, cool, your blog is very good.
Great suggestions! I’m certainly going to give it a try them out.
Your commitment to delivering quality content is admirable.