নাগরিক রিপোর্ট:
বাবুগঞ্জে মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন বরিশালের নব-নিযুক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।
সোমবার সকাল ১১ টায় তিনি উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকার মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের এ ঘর পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসক হস্তান্তর কৃত ঘরের কাজের প্রশংসা করেন।
পরে আশ্রয়ন প্রকল্পের উপকারভোগীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ, বৃক্ষ রোপণ ও উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করেন। তিনি আশ্রয়ন প্রকল্পের সার্বিক কার্যক্রম দেখে সন্তুষ্টি প্রকাশ করেছেন।
এসময় বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কাজী ইমদাদুল হক দুলাল, উপজেলা নির্বাহী অফিসার শাকিলা রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুব্রত বিশ্বাস দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রহমতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মৃধা মুহাম্মদ আক্তার উজ জামান মিলন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?