ড. ইউনুসের বাড়িতে পুলিশ

Spread the love

নাগরিক ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নজুমিয়ার হাট এলাকায় অবস্থিত নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের গ্রামের বাড়িতে তথ্য সংগ্রহ করতে গিয়েছিল পুলিশ। গত ৩ সেপ্টেম্বর তার গ্রামের বাড়িতে যান স্থানীয় মদুনাঘাট পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আজম। তার সপ্তাহখানেক আগে পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উপপরিদর্শক (এসআই) মঈনুল ইসলামও গিয়েছিলেন সেই বাড়িতে।

স্থানীয়রা বলছেন, গত ৩ সেপ্টেম্বর ড. ইউনূসের গ্রামের বাড়িতে গিয়ে এএসআই এএসআই আজম জানতে চান, ড. ইউনূসরা কয় ভাইবোন, তারা কোথায় থাকেন, কী করেন, কেউ রাজনীতির সঙ্গে যুক্ত কি না। এমন নানা তথ্য তার পরিবারের সদস্যদের কাছে জানতে চান পুলিশের এই কর্মকর্তা।

 

এ বিষয়ে এএসআই আজম গণমাধ্যমকে বলেন, ‘হাটহাজারী থানার পরিদর্শকের (ইন্টেলিজেন্স) নির্দেশে ড. ইউনূসের বাড়িতে গিয়ে তার সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়েছে। তার ভাইয়ের সঙ্গেও কথা বলেছি।’

হাটহাজারী থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. আমির হোসেন বলেন, ‘ড. ইউনূসের গ্রামের বাড়ি গিয়ে তার এবং পরিবার সম্পর্কে তথ্য নিয়ে রেখেছি। জেলা পুলিশের বিশেষ শাখা (ডিএসবি) চাওয়ায় তথ্য নেওয়া হয়েছে। আমাদের ফাঁড়ির পুলিশ যেসব তথ্য সংগ্রহ করেছে সেসব কোথাও পাঠানো হয়নি, আমাদের কাছেই রয়েছে।’

৫ Comments

  1. I admire your skill to clarify complex concepts into digestible portions. Well done!

  2. Your dedication resonates strongly in every word you write. It’s truly commendable.

  3. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

  4. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

  5. Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *