নাগরিক রিপোর্ট:
বরিশাল নগরের ৭টি খাল দখল ও দুষন মুক্তভাবে খনন করার দাবীতে গতকাল শনিবার উন্মুক্ত সভা করেছেন বিভিন্ন শ্রেনীপেশার মানুষ। নগরের কাঞ্চন উদ্যানে অনুষ্ঠিত এ সভায় বক্তরা খাল যাতে যেনতেন ভাবে কাটা না হয় এজন্য এলাকা ভিত্তিক মনিটরিং টিম রাখার আহবান জানান। বরিশাল নগর উন্নয়ন ফোরামের উদ্যোগে এ উন্মুক্ত সভা শেষে একটি প্রতিনিধি দল পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপির সঙ্গে সাক্ষাত করে দাবীগুলো তুলে ধরেন।
উন্মুক্ত সভায় বক্তারা বলেন, নগরের ৭টি খাল কাটা যেনতেন ভাবে না হয়। এজন্য প্রতিটি খালভিত্তিক এলাকায় এলাকায় মনিটরিং করতে হবে। নগরবাসী একটি পরিচ্ছন্ন খাল খনন কার্যক্রম চান। তবে সবার আগে দরকার খালের সীমানা নির্ধারন। বক্তারা বরিশাল পাবলিক লাইব্রেরী সাবেক ভবনে পুনরয় চালুর দাবীও জানান। এজন্য তারা সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং সদর আসনের এমপি জাহিদ ফারুকের হস্তক্ষেপ কামনা করেন।
বরিশাল শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক এর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন নগর উন্নয়ন ফোরামের সমন্বয়ক কাজী এনায়েত হোসেন শিবলু। বক্তব্য রাখেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মোতালেব হাওলাদার, শহর আ’লীগের সাবেক সাধারন সম্পাদক মীর আমিন উদ্দিন মোহন, বরিশাল চেম্বার অব কমার্সের সহ সভাপতি অধ্যাপক আমিনুর রহমান ঝান্ডা, কাজী মিজানুর রহমান ফিরোজ, বেলাল আহমেদ শান্ত, বিপুল বিহারী হালদার, স্বপন কুমার ব্যাপারী প্রমূখ।
নগর উন্নয়ন ফোরামের সমন্বয়ক কাজী এনায়েত হোসেন শিবলু বলেন, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব:) জাহিদ ফারুক এমপির সঙ্গে সাক্ষাত করে তারা দাবী তুলে ধরেন। প্রতিমন্ত্রী তাদের খাল খনন স্বচ্ছতার সঙ্গে করার আশ্বাস দিয়ে এটিতে নজর রাখতে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে মনিটরিং টিম করার পরামর্শ দিয়েছেন।

Your article helped me a lot, is there any more related content? Thanks!
Thank you for your sharing. I am worried that I lack creative ideas. It is your article that makes me full of hope. Thank you. But, I have a question, can you help me?