বরিশালে ওষুধ ব্যবসায়ী সমিতিকে ৫০ হাজার টাকা জরিমানা

Spread the love

নাগরিক রিপোর্ট:
বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার ভবন প্লান বহির্ভূতভাবে নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

নগরীর সদর রোডের ওই ভবনে সোমবার দুপুরে অভিযান চালিয়ে এ জরিমানা করেন বরিশাল সিটি করপোরেশনের(বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল। এসময় বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু ও কর্মকর্তা ডা: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।

বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তারা প্লান পাস না করেই অবৈধভাবে ভবন নির্মাণ করেছিলো। তাই অভিযান পরিচালনা করে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

সংগঠনটি পরে বিসিসি থেকে প্লান পাস করে নেবে বরে অঙ্গিকার করেছে।##

 

৪ Comments

  1. Your point of view caught my eye and was very interesting. Thanks. I have a question for you.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *