‌বি‌সি‌সির উদ্যো‌গে ব‌বি’র বর্জ্য ব্যবস্থাপনা অপসারন শুরু

Spread the love

নাগ‌রিক রি‌পোর্টঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ব‌বি) বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের (বি‌সি‌সি)  কর্মকর্তাদের সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়ার কক্ষে এ মতবিনিময় সাভাটি অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার থে‌কে ব‌বি ক‌্যাম্পা‌সের বর্জ‌্য অপসরন শুরু ক‌রে‌ছে বি‌বি‌সির প‌রিচ্ছন্ন বিভাগ।

এসময় অন্যান্যদের মধ্যে উপ‌স্থিত ছি‌লেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. আবদুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবির,  প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউম, বিসিসির বর্জ্য ব্যবস্থাপনা শাখার পরিদর্শক, সহকারি প‌রিদর্শক প্রমূখ।

মতবিনিময় সভায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ময়লা আবর্জনা ১দিন পরপর বিসিসির পক্ষ থেকে  অপসারণ করার সিদ্ধান্ত হয়। এতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অচিরেই একটি পরিচ্ছন্ন ক্যাম্পাসে পরিণত হবে বলে আশা প্রকাশ করেন উপাচার্য ।

এসময় ময়লা আবর্জনা পরিষ্কারে সহায়তা করায়  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আব্দুল্লাহকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান উপাচার্য ড. বদরুজ্জামান ভূঁইয়া।

৩ Comments

  1. I don’t think the title of your article matches the content lol. Just kidding, mainly because I had some doubts after reading the article.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *