অসন্তোষ: বরিশাল আ’লীগের নেতৃত্ব পূনর্গঠনে ধীরগতি

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে আওয়ামী লীগের সাম্প্রতিক বিভাগীয় প্রতিনিধি সভায় জেলা ও মহানগর আওয়ামী লীগের মেয়াদ উত্তীর্ন কমিটি গঠনের তাগিদ দেয়া হয়। এর কারন হিসেবে জানা গেছে, দলটির জাতীয় সম্মেলন আগামী অক্টোবরে হতে পারে। অবশ্য বরিশাল আওয়ামী লীগে এ বিষয়ে তেমন কোন তৎপরতা নেই। অথচ ৭ বছর আগে জেলা ও মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন হয়েছিল। জেলা আ’লীগের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। মহানগরের মেয়াদও শেষের পথে। পাশাপাশি নগর আ’লীগের অর্ধেকের বেশি ওয়ার্ড কমিটির মেয়াদ নেই। অপরদিকে জেলার ১০টি উপজেলার মধ্যে অধিকাংশেরই মেয়াদ না থাকায় তৃনমুল আওয়ামী লীগে অসন্তোষ দেখা দিয়েছে। যদিও আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, সেপ্টেম্বরে এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে।
গত ৪ জুলাই বিভাগীয় প্রতিনিধি সভা শেষে জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস জানিয়েছিলেন, কেন্দ্রীয় নেতারা প্রতিনিধি সভায় সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করা এবং জেলা, মহানগর, উপজেলার মেয়াদ উত্তীর্ন কমিটি গঠনের তাগিদ দিয়েছেন। অবশ্য ওই সিদ্ধান্তের বিষয়ে কোন লক্ষন দেখছেন না স্থানীয় নেতাকর্মীরা।
দলীয় সুত্রে জানা গেছে, ২০১২ সালের ২৭ ডিসেম্বর বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয়। ওই সম্মেলনের প্রায় ৪ বছর পর ২০১৬ সালের ২০ অক্টোবর বরিশাল মহানগর আ’লীগের ৭১ সদস্য বিশিস্ট কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। ওই কমিটির বর্তমান সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির। নগর আ’লীগের একাধিক সুত্র জানায়, মুল কমিটির মেয়াদ অক্টোবরে শেষ হচ্ছে। এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডের মধ্যে অধিকাংশই মেয়াদ উত্তীর্ন। যে কারনে ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের মাঝে অসন্তোষ বিরাজ করছে।
জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেন, নগরীর ৭-৮টি ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। অনেক পুরানো কমিটি আছে ৮-১০টি। ২টি যথাক্রমে ২২, ২৩ ওয়ার্ডের আহবায়ক কমিটি করা হয়েছে। তবে মেয়াদ উত্তীর্ন ১০-১৫টি। আগামী মাসে ৭-৮টি ওয়ার্ড কমিটিতে হাত দিতে হবে। তিনি বলেন, যেহেতু অক্টোবরে কেন্দ্রীয় সম্মেলন হতে পারে সে অনুযায়ী এ বিষয়ে সেপ্টেম্বরে সিদ্ধান্ত নেয়া হবে।
মহানগর আ’লীগের সদস্য আনোয়ার হোসাইন বলেন, প্রতিনিধি সভায় সেপ্টেম্বরের মধ্যে কমিটি করার তাগিদ দেয়া হয়। অবশ্য এখন পর্যন্ত এর কোন লক্ষন নেই। ওয়ার্ড কমিটিগুলোও করা দরকার। ১৬ নং ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক মোর্শেদ আলম মিরাজ বলেন, তার কমিটির সভাপতি পরিবর্তন করে পুনর্গঠন করা হয়েছে। এসব প্রসঙ্গে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম আব্বাস চৌধুরী দুলাল বলেন, তাদের ৩০টি ওয়াপর্ডের মধ্যে ৯টির কমিটি হয়েছে। ২০টার মত বাকি আছে। সেপ্টেম্বর মাসে বৈঠক করবে বাকিগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
এদিকে সম্মেলনের সাড়ে ৩ বছর পর জেলা আওয়ামী লীগের ৭১ সদস্য বিশিস্ট কমিটি ২০১৬ সালের ১১ জুন অনুমোদন দেয়া হয়। ওই কমিটির বর্তমান সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহ ও সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস। তথ্যানুযায়ী জেলা আওয়ামী লীগের কমিটির মেয়াদ যেমন উত্তীর্ন হয়েছে, তেমনি এর ১০ উপজেলার অধিকাংশেরই মেয়াদ নেই। জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল এক নেতা বলেন, বিভাগীয় প্রতিনিধি সভায় সকল কমিটি করার তাগিদ দিয়ে যান কেন্দ্রীয় নেতৃবৃন্দ। কিন্তু এখন পর্যন্ত শুরুই করা যায়নি। যে কারনে বিভিন্ন উপজেলার নেতাদের মধ্যে একদিকে যেমন বিরোধ দেখা দিয়েছে, তেমনি অসন্তোষও বাড়ছে। উদাহরন হিসেবে তিনি হিজলা, মেহেন্দীগঞ্জ, বাবুগঞ্জ, মুলাদী, বানারীপাড়া, উজিরপুর উপজেলা কমিটির কথা জানান।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক এ্যাড. কাইউম খান কাওসার বলেন, জেলা আ’লীগের প্রতিটি উপজেলা কমিটি স্থিতি অবস্থায় আছে। মেয়াদ উত্তীর্ন আছে বেশ কয়েকটি উপজেলার কমিটি। সেপ্টেম্বরে এ বিষয়ে উদ্যোগ নেয়া হবে বরে তিনি জানান। এব্যপারে বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. তালুকদার মো: ইউনুস বলেন, বন্যা, গুজব আতংকসহ নানা কারনে এখন পর্যন্ত দল পুনর্গঠনের কাজ শুরু করতে পারেননি। এটি নিয়ে অচিরেই সিদ্ধান্ত নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *