সেক্স ক্যান্ডালে আবারও আলোচনায় শেন ওয়ার্ন

Spread the love

ক্রিকেট বিশ্বের স্পিন তারকাদের কথা উঠলেই আসে শেন ওয়ার্নের নাম। বাইজ গজেই শুধু নয়, নিজের রঙিন স্বভাবের জন্যও সমান আলোচিত অস্ট্রেলিয়ার সাবেক এই তারকা ক্রিকেটার। ক্রিকেট দুনিয়ার ‘ব্যাড বয়দের’ মধ্যে অন্যতম ওয়ার্ন আরও একবার সেক্স স্ক্যান্ডালে জড়িয়ে আলোচনায় আসলেন।

ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ র এক প্রতিবেদনে দাবি করেছে, সম্প্রতি লন্ডনে তার নতুন বাড়িতে তিন মহিলার সঙ্গে উদ্দাম যৌনক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন ৪৯ বছর বয়সী ওয়ার্ন। গোটা ঘটনাটি ওয়ার্ন ঘটিয়েছেন তার ঘরের সমস্ত জানালা খোলা রেখেই।

রিপোর্টে বলা হয়েছে, উদ্দাম যৌনক্রিয়ার সময় ওয়ার্নের ঘর থেকে ভেসে আসা আওয়াজে নাকি বিরক্ত হয়ে উঠেছিলেন তার প্রতিবেশীরা। ওয়ার্নের এক প্রতিবেশী দ্য সানকে জানিয়েছেন, ঘরে তিনজন নারীর সঙ্গে রীতিমতো পার্টি মুডে ছিলেন ওয়ার্ন। বাইরে কে কী শুনছে সে বিষয়ে কোনো ভ্রুক্ষেপই ছিল না তার। জানালা খোলা থাকায় ভেতরে কী চলছে তা জানতে কোনো অসুবিধা হচ্ছিল না তাদের।

ব্রিটিশ ট্যাবলয়েডে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ওয়ার্নের এক বান্ধবী দুই যৌনকর্মীকে নিয়ে মঙ্গলবার উত্তর-পশ্চিম লন্ডনে ওয়ার্নের বিলাসবহুল বাসভবনে প্রবেশ করেন। বান্ধবীর পরিচয় না জানা গেলেও এসকর্ট ওয়েবসাইটের সূত্র ধরে পরিচয় জানা সম্ভব হয়েছে দুই যৌনকর্মীর। ব্রিটিশ ট্যাবলয়েডের রিপোর্ট অনুযায়ী সদ্য যৌবনে পা রাখা এক যৌনকর্মীর নাম ডেভিনা (১৯)। ‘পকেট রকেট’ নামেই ওয়েবসাইটে পরিচিত তিনি। অপর একজন বছর সাতাশের পপি পরিচিত ‘পার্টি গার্ল’ নামে। ঘণ্টাদুয়েক উদ্দাম পার্টির পর মেইডা ভেল থেকে বেরিয়ে যান তিনজন।

ওয়ার্নের এক প্রতিবেশী বলেন, “ও আমাদের পাত্তাই দিল না। কে দেখল, কে জানল, কে কী শুনল এসবে ওর কিছু যায় আসে না যেন। সকালে খালি পায়ে বান্ধবীদের সঙ্গে হাসাহাসি করতে করতে ও গাড়িতে উঠে চলে গেল। আমরা এখানে পরিবার নিয়ে বাস করি। এটা একটা সভ্য এলাকা। সেখানে সারা রাত ও এমন করল।”

২ Comments

  1. This post reads so well! Your ideas are extremely well-articulated and the content is captivating. Keep up the fantastic work!

  2. Your prose paints vivid images in my mind. I can visualize every {detail you portray.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *