নাগরিক রিপোর্ট ॥ বরিশাল-৪(হিজলা-মেহেন্দিগঞ্জ) আসনের সংসদ সদস্য পংকজ নাথকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটানোর প্রতিবাদে হিজলা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন সোমবার বিক্ষোভ সমাবেশ করেছে।
সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়াামী লীগ ও সহযোগী সংগঠনের এর উদ্যোগে উপজেলা চত্বরে শত শত নেতাকর্মী সমবেত হয়। সমাবেশে দোষীদের অনতিবিলম্বে গ্রেফতারের দাবী জানানো হয়।
বিক্ষোভ পরবর্তী সমাবেশের সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, জেলা আওয়ামী লীগের সদস্য অধ্যাপক শাহজাহান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক পন্ডিত শাহাবুদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাব হোসেন প্রমূখ।
২০১৯-০৯-০২
