নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মুলাদীতে এক যুবলীগ নেতার পরিবারে তিনমাসের ব্যবধানে দুই সহোদরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো। উপজেলা যুবলীগের আহ্বায়ক ও স্কুল শিক্ষক জিয়াউদ্দিন মনিরের ৪ বছর বয়সী সন্তান শাফিন মঙ্গলবার জানালার পর্দা গলায় পেচিয়ে করুন করুন মৃত্যুবরন করেছে। বেলা ২টার দিকে মুলাদী পৌর শহরের বাসায় এ ঘটনা ঘটে। তিন মাস আগে গত ৬ জুন আড়িয়াল নদে ডুবে মৃত্যুবরন করে জিয়াউদ্দিন মনিরের বড় ছেলে সাখাওয়াত হোসেন (১২)।
পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার শাফিনের মা সাথিক আক্তার রান্নাঘরে ছিলেন। শাফিন খাটের পাশে থাকা জানালায় ঝোলানো পর্দা নিয়ে খেলা করছিল। আকস্মিক অস্বাভাবিক এক শব্দ পেয়ে সাথি আক্তার রান্নঘর থেকে ছুটে এসে দেখেন শাফিন গলায় পর্দা পেছিয়ে বিছানায় অচেতন অবস্থায় পড়ে আছে। তাকে উদ্ধার করে মুলাদী উপজেলা হাসপাতালে নেয়া হলে স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাইদুর রহমান শিশুটিকে মৃত ঘোষনা করেন।
মুলাদী থানার ওসি জিয়াউল ইসলাম জানান, পৌর শহরের হাজি টাওয়ারের নিচতলায় অস্থায়ী থানা ভবন। দোতালায় পরিবার নিয়ে ভাড়া থাকেন যুবলীগ নেতা জিয়াউদ্দিন মনির। গত ৬ জুন উপজেলার চরলক্ষীপুরে গ্রামের বাড়িতে বেড়াতে গিয়ে আড়িয়াল খাঁ নদে ডুবে মারা যায় তার বড় ছেলে সাখাওয়াত। মঙ্গলবার ভাড়া বাসায় মর্মান্তিক মৃত্যুবরন করলো বেঁচে থাকার সম্বল একমাত্র সন্তান শাফিন (৪)।
২০১৯-০৯-০৩
