কাশ্মীরে নির্যাতনের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ কাশ্মীরে মুসলমানদের উপর হামলা-নির্যাতন-জুলুম ও গনহত্যা বন্ধের দাবীতে এবং আসামে ২০ লাখ লোকের নাগরিকত্ব বাতিলের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
তৌহিদি জনতার ব্যানারে আয়োজিত কর্মসূচীতে সহ¯্রাধিক মুসুল্লী অংশগ্রহন করেন। নগরীর বিভিন্ন মাদরাসা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে তারা অশ্বিনী কুমার হলের সমাবেশে যোগ দেন। বিক্ষোভকারীরা এক পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা দাহ করেন। সমাবেশ শেষে বিশাল বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, অন্যায়ভাবে কাশ্মীরের মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। গত ৫ আগস্ট থেকে বর্হিবিশ্বের সঙ্গে সকল প্রকার যোগাযোগ বন্ধ রেখে সেখানে গনহত্যা চালানো হচ্ছে। অনেক আহত মুসলমান চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে পতিত হয়েছেন। অবিলম্বে এসব অত্যাচার বন্ধ করার দাবী জানান তারা। সমাবেশে কাশ্মীরের নির্যাতিত মুসলমানদের রক্ষায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
নগরীর বাজার রোড খাজা মঈনউদ্দিন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা আব্দুল হালিমের সভাপতিত্বে সমাবেশ বক্তৃতা করেন নগরীর মাহমুদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মহানগর ইমাম সমিতির সভাপতি কাজী আব্দুল মান্নান ও সাধারন সম্পাদক মাওলানা শামসুল আলম সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *