সুগন্ধ্যা নদীতে সেতু নির্মানের উদ্যোগ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ নলছিটি উপজেলা ঝালকাঠী জেলার অন্তর্গত হলেও সুগন্ধ্যা নদী ওই উপজেলাবাসীকে বিচ্ছিন্ন করে রেখেছে। যেকারনে সাধারন মানুষের সহজ যোগাযোগ বরিশালেই। অবশ্য নলছিটিবাসীর দীর্ঘদিনের দাবী ছিল সুগন্ধা নদীতে একটি সেতু নির্মাণের। সেই স্বপ্ন এখন বাস্তবায়নের পথে। সুগন্ধ্যা নদীতে সেতু নির্মাণের একটি প্রস্তাব ইতোমধ্যে প্রেরন করেছে এলজিইডি। প্রস্তাবে জমি অধিগ্রহনের জন্য প্রায় আড়াই কোটি টাকা ব্যায়ে ধরা হয়েছে। এদিকে সুগন্ধা নদীতে সেতু নির্মানের খবরে উচ্ছাসিত নলছিটিবাসী মনে করছেন, এর ফলে নলছিটির সাথে ঝালকাঠী ও বরিশালের যোগাযোগ ব্যবস্থার দুরত্ব কমে আসবে।
ঝালকাঠী এলজিইডি সুত্রে জানা গেছে, ঝালকাঠির সুগন্ধা নদীতে সেতু নির্মাণের জন্য মন্ত্রণালয়ে প্রস্তবনা পাঠানো হয়েছে। উপজেলার ভৈরবপাশা ইউনিয়ন পরিষদ ভবনের সামনে থেকে সুগন্ধা নদীর নলছিটি পৌরসভার মাটিভাঙা পয়েন্টে এ সেতু নির্মানের পরিকল্পনার রোডম্যাপ চুরান্ত করা হয়েছে। সুত্রমতে, উত্তমাবাদ-মাটিভাঙা সড়ক সংলগ্ন সুগন্ধা নদীতে গার্ডার ব্রিজ নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণের জন্য সংশ্লিস্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন দেয়া হয়েছে। পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প (সিআইবিআরআর) এর প্রকল্প পরিচালক বরাবরে ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ প্রস্তাবনা করেছে। গত ১ সেপ্টেম্বর ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন স্বাক্ষরিত এক প্রস্তাব প্রেরণ করা হয়েছে।
ও প্রস্তাবের তথ্যমতে, এলজিইডি এর অধীনে পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেত নির্মাণ শীর্ষক প্রকল্পের (সিআইবিআরআর) আওতায় ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বরিশাল-ঝালকাঠি মহাসড়কে ভৈরবপাশা ইউপি ভবনের সামনে থেকে উত্তমাবাদ ও মালিপুর মৌজার ভূমি অধিগ্রহণের জন্য ২ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ১৭৮ টাকা প্রাক্কলন ব্যায় ধরা হয়েছে।
নলছিটি পৌর মেয়র তছলিম উদ্দিন চৌধুরী জানান, অতি দ্রুততম সময়ের মধ্যে এ সেতু নির্মান হবে। এতে দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবেন। তিনি বলেন, এর ফলে ঝালকাঠী ও বরিশালের সাথে দুরত্ব কমে যাবে। যাতায়েত ব্যবস্থা সহজ হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এইচএম আখতারুজ্জামান বলেন, নলছিটি ও ঝালকাঠি শহরের দুরত্ব কমিয়ে আনার জন্য সুগন্ধা নদীতে একটি সেতু নির্মানের জন্য কাজ এগিয়ে চলছে। ইতোমধ্যে ভূমি অধিগ্রহন করার জন্য প্রস্তবনা পাঠানো হয়েছে।
এ ব্যাপারে ঝালকাঠির স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী রুহুল আমীন জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ শীর্ষক প্রকল্প (সিআইবিআরআর) এর প্রকল্প পরিচালক বরাবরে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এজন্য বরাদ্ধ চাওয়া হয়েছে। শিঘ্রই বরাদ্ধ পাবেন বলে তিনি আশাবাদ প্রকাশ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *