নগরীতে ইয়াবাসহ দুই পুলিশ সদস্য আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশাল নগরীর কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে দুই পুলিশ সদস্য সহ ৩ জনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মেেেট্রাপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তাদের আটক করেছে। আটককৃতরা হচ্ছে- পুলিশ কনস্টেবল মো. ইমরান (২৩), পুলিশ কনস্টেবল সালাহউদ্দিন (২৩) ও নগরীর কাউনিয়ার মাদক বিক্রেতা সোহাগ হাওলাদার (৩০)। কনস্টেবল মো: ইমরান ও সালাহউদ্দিনের বাড়ি ঝালকাঠি জেলার কাঠালিয়া এলাকায়। তারা দুই জন বরিশাল মেট্রোপলিটন পুলিশ লাইন্সে পিয়ন শাখায় কর্মরত আছেন।
মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক উজ্জল কুমার দে এ তথ্যের সত্যতা স্বীকার করে বলেন, মাদক উদ্ধারে বৃহস্পতিবার দুপুরে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা নগরীর কাশিপুর বরিশাল-ঢাকা মহাসড়কে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালন। এসময় একটি মোটরসাইকেলের আরোহীদের থামানোর জন্য সংকেত দেয়া হয়। কিন্তু আরোহীরা সংকেত না মেনে মোটরসাইকেল দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেস্টা করে। গোয়েন্দা পুলিশের সদস্যরা ধাওয়া করে ৩ আরোহীকে ধরে ফেলেন। পরে তাদের তল্লাশী করে ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বলেন, ইমরান ও সালাহউদ্দিন পুলিশ সদস্য। তাদের বিরুদ্ধে মামলা ও বিভাগীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *