আইটি সেন্টারে হাজারো তরুন তরুনীর কর্মসংস্থান হবে

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, তরুন প্রজন্মকে কাজে লাগিয়ে তথ্য নির্ভর ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মান করা হবে। এজন্য সারাদেশে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মাণ করা হচ্ছে। এর মাধ্যমে দেশের হাজার হাজার তরুণ-তরুণী প্রযুক্তিনির্ভর জ্ঞানভিত্তিক কর্মসংস্থানের সুযোগ পাবে। বৃহস্পতিবার বিকালে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মানাধীন শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
এর আগে তিনি ঝালকাঠীর ভিমরুলীতে আমড়া ও পেয়ারার ফলন পরিদর্শন সহ ঝালকাঠীতে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বরিশালে আরও বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি। এ সুবিধা থেকে দেশের একটি জেলাও যাতে বাদ না যায় তার নির্দেশনা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। এছাড়াও প্রধানমন্ত্রীর তথ্য উপদেস্টা সজিব ওয়াজেদ জয় সার্বিকভাবে তথ্য ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার প্রকল্প পরিচালক গৌরী শংকর ভট্টাচার্য, জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস প্রমুখ।
সংশ্লিষ্টরা জানান, শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার নির্মান কাজ ২০১৮ সালের জুলাই মাসে শুরু হয়েছে। প্রথম ধাপে ১৭ কোটি ১৭ লাখ টাকা ব্যয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ হাই-টেক পার্ক বাস্তবায়ন করা হচ্ছে। ছয় তলা বিশিস্ট এই সেন্টারটির নির্মাণ কাজ ২০২০ সালের জুলাই মাসের মধ্যে শেষ হতে পারে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *