বরিশালে ২১ জেলে আটক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালের মেঘনাসহ বিভিন্ন নদী থেকে ৫০ হাজার মিটার জাল এবং ৩০ কেজি ইলিশ সহ ২১ জেলেকে আটক করেছে মৎস্য অধিদপ্তর। রবিবার রাত ১০টা থেকে সোমবার পর্যন্ত পৃথক অভিযান চালানো হয়।
মৎস্য অধিদপ্তর ও নৌ পুলিশ বরিশালের কালাবদর, কীর্তনখোলা ও আড়িয়ালখাঁ নদীতে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার জাল ও ১০ কেজি ইলিশ সহ ১৬ জেলেকে আটক করে। অপরদিকে একই রাতে মৎস্য অধিদপ্তর ও নৌবাহিনী মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২০ কেজি ইলিশ ও ২০ হাজার মিটার জাল সহ ৫ জেলেকে আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *