র‌্যাবের অভিযান: সুন্দরবনে এপর্যন্ত ১৬৩ দস্যু নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ এলিট ফোর্স র‌্যাব এর প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত সুন্দরবনে বন্দুকযুদ্ধে ১৬৩ জন জলদস্যু ও বনদস্যু নিহত হয়েছে। ওই সময়ে গ্রেফতার হয়েছে ৫৮৬ জন। আত্মসমর্পন করেছে ৩২টি বাহিনীর ৩২৮ জন দস্যু। ১ নভেম্বর সুন্দরবন জলদস্যু ও বনদস্যু মুক্ত ঘোষনার এক বছর পূর্তি উপলক্ষে শুক্রবার র‌্যাব সদর দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। ২০১৮ সালের ১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষনা করেছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, র‌্যাব এ পর্যন্ত সুন্দরবনে ২৪৬টি সফল অভিযান পরিচালনা করেছে। এ অভিযানে গ্রেফতার হয় ৫৮৬ জলদস্যু। পাশাপাশি উদ্ধার করা হয় ১ হাজার ৭৮০টি অস্ত্র ও ৪১ হাজার ৯৫৫ রাউন্ড গোলাবারুদ।
সুত্রমতে, বিভিন্ন সময়ে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৬৩ জন জলদস্যু ও বনদস্যু নিহত হয়েছে। পাশাপাশি রয়েল বেঙ্গল টাইগারের ৯টি জীবিত শাবক, রয়েল বেঙ্গল টাইগারের ২৩টি চামড়া, ২৯টি জীবিত হরিন, ১২৯টি হরিণের চামড়া এবং বিভিন্ন প্রজাতির বিপুল সংখ্যক পশু-পাখি উদ্ধার করা হয়েছে।
র‌্যাব জানায়, উপকূলীয় জেলা সমূহে মৎস্যজীবী জেলেদের মৎস্য আহরণ নির্বিঘœ ও জলদস্যুদের দমনের লক্ষ্যে ২০১২ সালে র‌্যাব মহাপরিচালককে প্রধান করে টাস্কফোর্স গঠন করা হয়। ফলে বেগবান হয় সুন্দরবনের আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান।
সুত্র আরও জানায়, র‌্যাবের নিকট ২০১৬ সালের ৩১ মে হতে ২০১৮ সালের ১ নভেম্বর পর্যন্ত সুন্দরবনের মোট ৩২টি জলদস্যু বাহিনীর ৩২৮ জন জলদস্যু ৪৬২টি আগ্নেয়াস্ত্র ও ২২ হাজার ৫০৪ রাউন্ড গোলাবারুদসহ র‌্যাবের নিকট আত্মসমর্পণ করে। সর্বশেষ গত ২০ অক্টোবর সুন্দরবন অঞ্চলের ৬টি জলদস্যু বাহিনীর ৪৩ জন জলদস্যু ৯৪টি অস্ত্র ও ৭ হাজার ৬৩৭ রাউন্ড গোলাবারুদসহ আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণকৃত জলদস্যুদের আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। র‌্যাব মনে করে এসব কারনে জলদস্যু মুক্ত হয়ে সুন্দরবন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *