ইজিবাইকের ধাক্কায় শিশু শিক্ষার্থী নিহত

Spread the love

নাগরিক রিপোর্ট: স্কুলের যাওয়ার পথে ইজিবাইকের ধাক্কায় নিহত হয়েছে শিশু তিবা (৬)। বুধবার সকাল সাড়ে ১০টায় বাবুগঞ্জ উপজেলা সদরের ষ্টীল ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত তিবা বাবুগঞ্জ বাজার এলাকার বাসিন্দা লিটু খানের মেয়ে এবং স্থানীয় বর্ণমালা কিন্ডারগার্ডেনের প্লে শ্রেনীর শিক্ষার্থী। বাবুগঞ্জ থানা পুলিশ এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, তিবা তার মায়ের হাত ধরে বাসা থেকে স্কুলে যাচ্ছিল। এসময় মীরগঞ্জ থেকে রহমতপুর বাজারগামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। সে ছিটকে রাস্তার ওপর পড়ে গিয়ে মাথা থেকে রক্তক্ষরন হয়। তাকে উদ্ধার করে বরিশাল নগরীর শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *