বরিশালে ঘূর্নিঝড় ‘বুলবুল’ আতংক

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ ঘূর্নিঝড় ‘বুলবুল’ আতংক বিরাজ করছে বরিশালে। ঘূর্নিঝড় এর প্রভাবে নগরীতে দিনভর বৃস্টি হয়েছে। গভীর বঙ্গোপসাগরে সৃস্ট ঘূর্নিঝড় ‘বুলবুল’ এর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বরিশালে জরুরী সভা করেছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি। এছাড়া উপকূলের সর্বত্র মাইকিং করে জনসাধারনকে সতর্ক করছে ঘূর্নিঝড় প্রস্তুতি কেন্দ্রের (সিপিপি) স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরী সভায় জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা এবং বেসকারী বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জেলা প্রশাসক জানান, দুর্যোগকালীন সময়ে জনগনের নিরাপদ আশ্রয়ের জন্য বরিশাল জেলার ১০ উপজেলায় ২৩২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া প্রয়োজনে সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারী অবকাঠামো দুর্যোগকালীন সময়ে আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত হবে।
সভায় জনগনকে আবহাওয়ার গতিবিধি এবং বিভিন্ন বুলেটিনের উপর নজর রাখাসহ সচেতন হওয়ার অনুরোধ জানানো হয়। ঘূর্নিঝড় আঘাত হানার উপক্রম হলে তার আগেই নিজ বাড়িতে অবস্থান না করে সরকারী নিরাপদ আশ্রয়ে চলে যেতে জনসাধারনকে অনুরোধ জানানো হয়। সবগুলো সাইক্লোন শেল্টারে পর্যাপ্ত খাদ্য মজুদ রাখা হয়েছে বলে জেলা প্রশাসক জানান।
‘ঘূর্নিঝড়’ বুলবুল সম্পর্কে জনগনকে সচেতন করতে উপকূলের বিভিন্ন স্থাানে এবং চরাঞ্চলে মাইকিং করছে ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচী কর্মসূচীর (সিপিপি) স্বেচ্ছাসেবকরা। ঘূর্নিঝড় বিষয়ে জনসাধারনকে অবগত করার জন্য ইতিমধ্যে সংশ্লিস্ট স্থানসমূহে বিশেষ পতাকা টানানো হয়েছে।
এছাড়াও বরিশাল জেলায় সিপিপি’র ৬ হাজার ১৫০জন কর্মী ছাড়াও রোভার স্কাউট ও গার্লস গাইডসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিস্টরা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *