নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুর উপজেলায় ইয়াবা সেবনকালে এক নারীসহ যুবলীগ নেতা ও মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টায় উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সীর পরিত্যক্ত ঘর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছে- উজিরপুর উপজেলা যুবলীগের সাবেক সাধারন সম্পাদক আতাউর রহমান খান, দাসেরহাট জেড.এ খান মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, স্থানীয় যুবলীগ নেতা মো. সাইফুল ইসলাম ও ডহরপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের মেয়ে স্বামী পরিত্যাক্তা মাইশা আক্তার মুন্নী।
পুলিশ জানিয়েছে, আটকৃকরতা বৃহস্পতিবার রাতে নান্না মুন্সীর পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবনসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত ছিল। পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৮ পিস ইয়াবা।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, উপ পরিদর্শক মিজানুর রহমান বাদী হয়ে আটক চারজনের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় শুক্রবার চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
২০১৯-১১-০৮
