নাগরিক রিপোর্ট ॥ ঘূর্নিঝড় বুলবুল এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। শনিবার সকালে আবহাওয়া অদিধপ্তরের ২২নং বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ঘূর্নিঝড় বুলবুল এর প্রভাবে বরিশালসহ ৭টি জেলাকে ঝুকিপূর্ন হিসেবে চিহিৃত করেছে। শনিবার দুপুর নাগাদ বুলবুল এর অগ্রবর্তী আঘাত লাগতে পারে বলে সুত্রে জানা গেছে। মুল আঘাত হানতে পারে সন্ধ্যা নাগাদ।
এদিকে বুলবুল এর প্রভাবে বরিশালে অঝরে বৃস্টি ঝড়ছে। বৈরী আবহাওয়ায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বরিশাল জেলাপ্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় সভা করে জনগনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
২০১৯-১১-০৯
