নাগরিক রিপোর্ট ॥ ঘূর্নিঝড় বুলবুল এর প্রভাবে পায়রা সমুদ্র বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেতের পর শনিবার সকাল থেকে বরিশালে আতংক বেড়ে গেছে। বৃস্টির কারনে ঘর থেকে বেড় হতে পারছে না কেউ। বৈরী আবহাওয়ায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। বরিশাল জেলাপ্রশাসনের পক্ষ থেকে দফায় দফায় সভা করে জনগনকে সতর্ক থাকতে বলা হয়েছে।
এদিকে শনিবার সকালে আবহাওয়া অদিধপ্তরের ২২নং বুলেটিনে ঘূর্নিঝড় বুলবুল এর প্রভাবে বরিশালসহ ৭টি জেলাকে ঝুকিপূর্ন হিসেবে চিহিৃত করায় আতংক বেড়ে গেছে গেছে নগর জীবনে। শনিবার দুপুর নাগাদ বুলবুল এর অগ্রবর্তী আঘাত লাগতে পারে এমন খবরে ফের সভা ডেকেছে জেলা প্রশাসন। বরিশাল জেলার ১০ উপজেলায় ২৩২টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। জেলায় সিপিপি’র ৬ হাজার ১৫০জন কর্মী ছাড়াও রোভার স্কাউট ও গার্লস গাইডসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে সার্বক্ষনিক প্রস্তুত রাখা হয়েছে।
২০১৯-১১-০৯
