নাগরিক রিপোর্ট ॥ বরিশাল বিভাগে বুধবার চার ক্যটাগেরিতে ৪৯জন সেরা করদাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এর মধ্যে বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় রয়েছেন ৭জন। সেরা করদাতা সম্মাননা প্রদানকালে প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, বরিশাল বিভাগে ২২ লাখের বেশি মানুষ কর প্রদান করেন। আগামীতে ৫০ লাখ মানুষ কর দিবনে বলে আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, পদ্মা সেতুর মত বৃহৎ উন্নয়নের জন্য অর্থ দরকার। কর না দিলে উন্নয়ন থমকে যাবে। তাই সময় এসেছে কর দেয়ার জন্য প্রতিযোগিতায় নামার।
নগরীর অভিজাত হোটেল গ্রান্ড পার্কের সাউথ গেট বল রুমে আয়োজিত সেরা করদাতা সম্মাননা অনুষ্ঠানে সেরা করদাতা হিসেবে সম্মাননা প্রদান করা বরিশাল সিটি করপোরেশনের আওতাধীন ৭জন হচ্ছেন দীর্ঘ মেয়াদী করপ্রদানকারী সেরা করদাতা ২জন যথাক্রমে মো: মোকলেছুর রহমান ও সামসুল আরেফিন। সর্বোচ্চ কর প্রদানকারী সেরা করদাতা ৩জন হচ্ছেন মো: জসিম উদ্দিন সিকদার, সত্য কৃষ্ণ পিপলাই ও মেহেদী হাসান চৌধুরী। সর্বোচ্চ কর প্রদানকারী ৪০ বছরের নিচে মো: আমিনুল হক। এবং সর্বোচ্চ কর প্রদানকারী মহিলা করদাতা আনিকা রহমান।
এছাড়া বরিশাল সিটি ব্যতিতো জেলায় ৭জন, বরগুনায় ৭জন, পিরোজপুরে ৭জন, পটুয়াখালী ৭জন, ভোলায় ৭জন ও ঝালকাঠীতে ৭জনকে সেরা করদাতা হিসেবে মনোনিত করা হয়েছে। এদের প্রত্যেককে পৃথক ৪ ক্যাটাগরিতে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করা হয়।
বরিশাল অঞ্চলের কর কমিশনার মো: খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: শফিকুল ইসলাম, বরিশাল চেম্বার অব কমার্সের সহ সভাপতি আমিনুল ইসলাম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মো: আবুল বাসার আকন। উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের অতিরিক্ত কর কমিশনার মোঃ আবুল বাসার আকন, যুগ্ম কর কমিশনার মোঃ লুৎফর রহমান, বিএম কলেজ অধ্যক্ষ প্রফেসর সফিকুর রহমান সিকদার, জেলা আ’লীগের সহ সভাপতি হোসেন চৌধুরী প্রমূখ।
২০১৯-১১-১৩
