নাগরিক রিপোর্ট ॥ বরিশালের উজিরপুর উপজেলার সাতলা গ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে গণধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে একটি মাছের ঘেরের মধ্যে তাকে ধর্ষনের পর মুখে পলিথিন দিয়ে ডোবার মধ্যে বাঁশের সঙ্গে বেঁধে রাখা হয় কিশোরীকে। ধর্ষিতা ছাত্রী বাদী হয়ে উজিরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত দুই তরুনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছে- নুরুল ইসলাম (১৮) ও তরিকুল ইসলাম (১৮)। তারা ঘটনাস্থল মাছের ঘেরের শ্রমিক। উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলালউদ্দিন জানান, গ্রেফতাকৃত দুই তরুন ছাত্রীকে ধর্ষনের কথা স্বীকার করেছে।
ধর্ষনের শিকার কিশোরী উজিরপুরের সাতলা ইউনিয়নের কুড়ালিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্রী এবং স্থানীয় সুভা রঞ্জন বাইনের মেয়ে। মামলায় ছাত্রীটি অভিযোগ করেছে, শুক্রবার সন্ধার পর সে হাঁস খুজতে মাছের ঘেরে মধ্যে গিয়েছিল। এসময় তাকে আটকে একটি পরিত্যক্ত ঘরের মধ্যে ধর্ষন করা হয়। পরে মুখে পলিথিন দিয়ে একটি ডোবার মধ্যে বাঁশের সঙ্গে তাকে বেঁধে রাখে ধর্ষকরা। রাতে অভিবাবকরা খুঁজতে বেড়িয়ে তাকে এ অবস্থায় উদ্ধার করে। উজিরপুর থানায় খবর দেয়া হলে পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করে।
উজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, ছাত্রীটি মেডিকেল পরীক্ষার জন্য তাকে শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে।
২০১৯-১১-১৫
