নাগরিক রিপোর্ট ॥ পেঁয়াজ-চালসহ নিত্য পণ্যের মূল্য কমানোর দাবীতে বরিশালে বিক্ষোভ করেছে বিএনপি। সোমবার সকালে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সম্মুখে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে দেশব্যপি পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর, দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল উত্তর জেলা বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
নগর বিএনপির বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান খান ফারুক। বক্তব্য রাখেন মহানগর ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সভাপতি সৈয়দ আহসান কবীর হাসান, সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন, বিএনপি মহানগর নেতা এ্যাড, মহসিন মন্টু, এ্যাড. আলি হায়দার বাবুল প্রমূখ।
দক্ষিন ও উত্তর জেলার সভায় বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাউদ্দিন ফরহাদ, দক্ষিণ জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন, উত্তর জেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি সৈয়দ রফিকুল ইসলাম লাবু, বরিশাল কোতয়ালী বিএনপি সাধারন সম্পাদক আনোয়ার হোসেন লাবু প্রমূখ।
২০১৯-১১-১৮
