পেয়াজ-চালের মুল্যবৃদ্ধিতে বরিশালে বাসদ’র বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ পেঁয়াজ-চালসহ নিত্য পণ্যের মূল্য কমানোর দাবীতে বরিশালে বিক্ষোভ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। সোমবার সকালে নগরীর সদর রোডে পথসভা ও পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাসদ জেলা শাখার আহবায়ক ইমরান হাবীব রুমনের সভাপতিত্বে পথ সমাবেশে বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় সদস্য বজলুর রসিদ ফিরোজ, জেলা সদস্য সচিব ডাঃ মনিষা চত্রবর্তী, শ্রমীক ফ্রন্টের সভাপতি বাবুল তালুকদার, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সুশান্ত মুকুল ও সহ-সভাপতি দুলাল মল্লিক প্রমুখ।
বক্তারা বলেন গনভবনের বাস করা মানুষগুলো না-কি পেঁয়াজ ছাড়া পাক করেন, আমাদের প্রশ্ন কবে থেকে তারা পেঁয়াজ খান না? এ অনির্বাচিত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এসব কথা বলে জনগনের সঙ্গে প্রতরনা করছেন। বক্তরা আরো বলেন, পেঁয়াজ না হয় খাওয়া কমিয়ে দেবে চালের বেলায় সরকার একই কথা বলতে পারবে কিনা জনগন তা জানতে চায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *