নাগরিক রিপোর্ট ॥ সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে বৃহস্পতিবার বরিশালের পায়রা নদী সংলগ্ন শেখ হাসিনা সেনানিবাসে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বিকেলে ৩৯৪জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিওসি ৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বরিশাল এরিয়া মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী।
তিনি বলেন, মক্তিযুদ্ধের সময় বরিশালবাসীর সহযোগিতায় এ অঞ্চলের বীর মুক্তিযোদ্ধারা বীরত্বপূর্ন অবদান রেখেছেন। তিনি তার বক্তব্যে দেশের উন্নয়নে সশস্ত্রবাহিনীর নিরলস প্রচেস্টার কথা তুলে ধরেন। জিওসি মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বলেন, সশস্ত্রবাহিনী জাতীয় পর্যায়ে যে কোন দুর্যোগ মোকাবেলা, অবকাঠামো নির্মান আর্তমানবতার সেবা, সন্ত্রাস ও জঙ্গি দমনসহ জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রেখে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমুর্তি উজ্জ্বল করছে। তিনি বলেন, সশ¯্রবাহিনীকে আরও শক্তিশালী করতে বর্তমান সরকার আন্তরিক রয়েছেন।
পরে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা জানানো হয়।
এদিকে বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ নৌ-বাহিনীর যুদ্ধ জাহাজ বিএনএস কর্ণফুলী সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বরিশাল মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন বিআইডব্লিউটিএ ঘাটে বাংলাদেশ নৌ-বাহিনীর টহল জাহাজ বিএনএস কর্ণফুলী সর্বসাধারনের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। এতে শিশু থেকে শুরু করে বয়ো:বৃদ্ধরাও ভীর করেন। ঘুরে দেখেন এই জাহজটি।
২০১৯-১১-২১
