বরিশালে ১৮ মন জাটকা জব্দ

Spread the love

নাগরিক রিপোর্ট ॥ বরিশালে কোষ্ট গার্ড ও জেলা প্রশাসনের পৃথক অভিযানে ১৮ মণ জাটকা জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় ও কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ওই জাটকা জব্দ করা হয়। জব্দ করা জাটকার মধ্যে কীর্তনখোলা নদীতে কোষ্টগার্ড অভিযান চালিয়ে একটি নৌযান থেকে ১০ মণ জাটকা জব্দ করে জানিয়েছেন কোষ্ট গার্ডের বরিশাল স্টেশনের পেটি অফিসার জামাল হোসেন।
অপরদিকে বরিশাল নগরের সিঅ্যান্ডবি রোড এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বে বিভিন্ন পরিবহনে অভিযান চালিয়ে ৮ মণ জাটকা জব্দ করা হয়। জব্দ করা ১৮ মন জাটকা বুধবার রাতেই নগরের বিভিন্ন এতিখানায় বিতরণ করা হয় বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাসেল ইকবাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *