ভাঙ্গল অলি’র এলডিপি

Spread the love

নাগরিক ডেক্স : কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভেঙে নতুন এলডিপির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে। সোমবার রাজধানীর একটি হোটেলে বিশেষ বর্ধিত সভার মাধ্যমে এর আত্মপ্রকাশ হয়। সভায় নবগঠিত এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসী বলেন, বিএনপি সরকারে থাকা অবস্থায় ১২ বছর আগে ৩৫ জন সংসদ সদস্য বেরিয়ে এসে অলি আহমদকে নেতা মেনে এলডিপি গঠন করেছিলাম। বিএনপি থেকে আমরা বের হয়েছিলাম দল ও সংগঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার আশায়। কিন্তু দল পরিচালনায় অলির একনায়কসুলভ মানসিকতায় আমরা হতাশ হয়েছি। তাই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছি। আগামীতে দলের নেতাদের সঙ্গে আলোচনা করে কাউন্সিলের মধ্য দিয়েই দলের কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

নতুন কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম জানান, চলতি মাসেই কাউন্সিল করে নতুন এলডিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সেই কাউন্সিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও অন্যান্য দলের নেতাদের এবং সুশীল সমাজের ্রপ্রতিনিধিদের দাওয়াত দেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *