নাগরিক রিপোর্ট: বরিশাল মহানগর যুবলীগের ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক আসিব ইকবাল শাওনের বিরুদ্ধে মাদক সেবনে সম্পৃক্ততায় থাকার অভিযোগে তাকে যুবলীগ থেকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও রাস্ট্র বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে মহানগর যুবলীগের আহŸায়ক নিজামুল ইসলাম নিজাম স্বাক্ষরিত এক আদেশে তাকে বহিস্কার করা হয়। রোববার রাতে মহানগর যুবলীগের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানাগেছে, নগরীর ১১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ও নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোডের বাসিন্দা আসিব ইকবাল শাওন মাদক আসক্ত। তার বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার থাকার অভিযোগও রয়েছে।
২০১৯-১২-০২
