প্যানেল মেয়রের হামলায় ঠিকাদারসহ আহত-৪

Spread the love

নাগরিক রিপোর্ট : বরিশালের বানারীপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পৌর সভার প্যানেল মেয়র ও ঠিকাদারের মধ্যে মারামারি ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রন করতে গিয়ে ৪ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৯টায় বন্দর বাজারের সুলতান হোসেনের খাবার হোটেলে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী উদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার এবং এম.এ লতিফ বহুমূখী আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান বলেন, রাত ৯টার দিকে তারা পৌর সভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ড কাউন্সিলর মনির হোসেন এবং উত্তরপার বাজার অটোরিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হোসেন সরদার সহ ৪/৫ জনে চা পান করছিলেন। এ সময় ঠিকাদার ত্রিনাথ পোদ্দার ওই দোকানের সামনে দাড়ালে প্যানেল মেয়র মনির হোসেন তার কাছে জানতে চান, কি কারণে তিনি উপজেলা চেয়ারম্যানের কাছে তার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেছেন। তবে ত্রিনাথ পোদ্দার এ অভিযোগ অস্বীকার করেন।
এ নিয়ে ঠিকাদার ত্রিনাথ ও শ্রমিক ইউনিয়ন সভাপতি জাহিদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায় ঠিকাদার ত্রিনাথ কটুক্তি করলে তা মারামারিতে রুপ নেয়। এসময় প্রানেল মেয়র মনিরের নেতৃত্বে হামলা হলে ত্রিনাথ পোদ্দার, জাহিদ হোসেন সরদার ও সাবেক ইউপি চেয়ারম্যান মামুন উর রশিদ স্বপন তালুকদার এবং অধ্যক্ষ মাওলানা মাহামুদুল হাসান আহত হন। আহতদের মধ্যে ত্রিনাথ পোদ্দার ও জাহিদ হোসেন সরদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *