নাগরিক রিপোর্ট: বরিশালের বানারীপাড়ায় এক প্রবাসীর বাড়ি থেকে ৩জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার উপজেলার সলিয়াবাকপুর উপজেলার ৫ নং ওয়ার্ডের কুয়েত প্রবাসী হাফেজ আ: রব এর বাড়িতে এ ঘটনা ঘটেছে।
বানারীপাড়া থানার ওসি জাফর আহমেদ বলেন, প্রবাসী রব এর বাসা থেকে তার মা, ভগ্নিপতি ও খালাতো ভাই এর লাশ উদ্ধার করা হয়েছে। ওই বাড়ির পাশের পুকুর থেকে হাত, পা বাধা অবস্থায় ৩জনের লাশ দেখে পুলিশকে জানায় স্থানীয়রা ঘটনা তদন্তে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। এ ঘটনায় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে।
২০১৯-১২-০৭
