বরিশালে ছাত্রদলের আকস্মিক বিক্ষোভ

Spread the love

নাগরিক রিপোর্ট: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে বৃহস্পতিবার দুপুরে বরিশাল নগরীতে আকস্মিক বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। উচ্চ আদালতে খালেদার জামিন আবেদন খারিজের পরপরই নগরীর সিএন্ডবি রোডে এ মিছিল করে সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সাধারন সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি তরিকুল ইসলাম, বিএম কলেজ ছাত্রদল নেতা বাবর খালেদ প্রমূখ। বিক্ষোভে নেতৃবৃন্দ আদালতের এ আদেশকে সরকারের ইশারায় হয়েছে বলে এর বিরুদ্ধে আন্দোলন গড়ার ঘোষনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *