উপহার নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে ডিসি

Spread the love

নাগরিক রিপোর্ট: বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে মুক্তিযোদ্ধাদের বাড়িতে আকস্মিক হাজির হলেন বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। প্রশাসনের এ উর্ধ্বতন কর্মকর্তাকে কাছে পেয়ে অবাক হয়েছেন রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা।
মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শণের অংশহিসেবে বৃহস্পতিবার জেলা প্রশাসন কর্তৃক নগরী ও সদর উপজেলার ১০জন মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে তাদের সম্মান প্রদর্শন করা হয়। এসময় মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, মিষ্টি, পোশাক এবং কম্বল প্রদান করা হয়েছে।
এবারেই প্রথম জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান স্ব-শরীরে মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে সম্মাননা জানিয়েছেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু বলেন, স্বাধীনতার ৪৮ বছর পরে এই প্রথম রাষ্ট্রের পক্ষ থেকে একজন কর্মকর্তা তার দুয়ারে এসেছেন। এটাই তার কাছে পরম পাওয়া।
জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারাদিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধারা নিজেদের জীবনবাঁজি রেখে নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধ করে আমাদের একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন। যে কারণে আজ আমি জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে পারছি। মুক্তিযোদ্ধাদের কল্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বরিশাল জেলা প্রশাসনও সর্বদা মুক্তিযোদ্ধাদের পাশে রয়েছে।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সঙ্গে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল, সদর উপজেলা নির্বাহী অফিসার মোশারেফ হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ কর্মকর্তা উর্মি ভৌমিক, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *