রাজধানীর পথে আ’লীগের ৫ হাজার নেতাকর্মী

Spread the love

নাগরিক রিপোর্ট : জাতীয় সম্মেলনে বড় ধরনের শোডাউন দিতে যাচ্ছে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগ। এ লক্ষ্যে বৃহস্পতিবার বিলাশবহুল ৪টি লঞ্চযোগে রাজধানীর উদ্দেশ্যে বরিশাল ছেড়েছে ৫ সহ¯্রাধিক নেতাকর্মী। দলের দায়িত্বশীল সুত্রে জানা গেছে, এবার জাতীয় সম্মেলনে জেলা আ’লীগের সভাপতি আবুল হাসানাত আবদুল্লাহকে গুরুত্বপূর্ন পদে দেখতে চান এ অঞ্চলের নেতাকর্মীরা। আর এজন্যই বিশাল সোডাউন দিয়ে শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানে যাবে বরিশাল আ’লীগ।
আওয়ামী লীগের জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বরিশাল আ’লীগ। নেতাকর্মীরাও সরব হয়ে উঠেছেন এ সম্মেলনকে ঘিরে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তারা প্রচারনা চালাচ্ছেন। কেন্দ্রীয় সম্মলনে অংশ নিতে দলটির প্রস্তুতিও অনেকাংশে শেষ পর্যায়ে। নগর আ’লীগের সাধারন সম্পাদক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নেতৃত্বেই এবার জাতীয় সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার রাতে লঞ্চ যোগে ঢাকায় যান।
জানতে চাইলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. এ কে এম জাহাঙ্গির বলেন, তারা বৃহস্পতিবার রাতে ৪টি লঞ্চে কেন্দ্রীয় আ’লীগের সম্মেলনে অংশ নিতে রওনা হয়েছেন। এর মধ্যে একটিতে নারী কর্মী এবং ৩টিতে পুরুষ কর্মী থাকবে। সম্মেলনে বরিশাল মহানগরের কাউন্সিলর ১৮জন এবং জেলার কাউন্সিলর ১০৮জন। কাউন্সিলর ও ডেলিগেটসহ প্রায় ৫ হাজার নেতাকর্মী সম্মেলনে অংশ নিবেন বলে তিনি আশা করেন। এজন্য বিলাসবহুল লঞ্চ সুরভী, সুন্দরবন, পারাবাত ও এ্যাডভেঞ্চার ভাড়া করা হয়েছে। তিনি বলেন, নগরীর প্রতিটি ওয়ার্ড থেকে ১শ জন কর্মী যাবে। ইউনিয়ন ও উপজেলা থেকেও নেকর্মী নিবেন। তাদের সকলকে জাতীয় পরিচয়পত্র সাথে নিতে বলা হয়েছে। কেন্দ্রীয় সম্মেলনে ব্যাপক শোডাইন কি উদ্দেশ্য এ প্রসঙ্গে অ্যাড. জাহাঙ্গির বলেন, “এই সম্মেলনে আশা করছি নতুন কিছু পাবো। তারা আশাবাদী হাসনাত ভাই কেন্দ্রে গুরুত্বপূর্ন পদে আসবেন। যদিও এখনও তিনি সিনিয়র সদস্য হিসেবে আছেন।”
বরিশাল মহানগর আ’লীগের সদ্য সাবেক সদস্য আনোয়ার হোসাইন বলেণ, বৃহস্পতিবার লঞ্চযোগে নেতাকর্মীরা রাজধানীতে আসবে। শুক্রবার সদরঘাট থেকে সোহরাওয়ার্দী উদ্যান পর্যন্ত বড় ধরনের শোডাউন করা তাদের টার্গেট। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটিতে এ অঞ্চলের নেতারা থাকবেন বলে বেশ আশাবাদী। এব্যপারে বরিশাল মহানগর আ’লীগের সদ্য সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাড. আফজালুল করিম বলেন, ৮ ডিসেম্বর ব্যাপক আয়োজনে তারা নগর আ’লীগের সম্মেলন সম্পন্ন করেছেন। এবার কেন্দ্রীয় সম্মেলন সফল করতেও তাদের বড় ধরনের প্রস্তুতি রয়েছে। বিপুল পরিমান নেতাকর্মী অংশ নিবেন সম্মেলনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *