বরিশালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রীর পদত্যাগ দাবী

Spread the love

নাগরিক রিপোর্ট: স্থগিত হওয়া রাজাকারের তালিকা বাতিলের দাবী জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা। তারা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হোসেনের পদত্যাগ দাবী করেছেন।
বৃহস্পতিবার দুপুরে দলটির বরিশাল কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন বলা হয়, মুক্তিযোদ্ধা ও স্বরাষ্ট্র মন্ত্রানালয় উভয়ে স্বীকার করেছে, কোনরকম যাচাই-বাছাই না করে রাজাকারের তালিকা তৈরী করা হয়েছে। এ তালিকাটি বাতিল না করে স্থগিত করে জাতির সঙ্গে তামাশা করা হয়েছে। এদিকে ‘প্রকৃত রাজাকারের পূর্নাঙ্গ তালিকা চাই’ শ্লোগানে বিকালে মানববন্ধন করেছে ২৭টি সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী। মুক্তিযুদ্ধে শহীদ পরিবার হওয়া সত্বেও তার বাবা মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তপংকর চক্রবর্তী ও ঠাকুরমা (দাদী) শহীদ জায়া উষা রাণী চক্রবর্তীকে রাজাকার তালিকায় অন্তর্ভূক্ত করা হয়।
ডা. মণীষা সাংবাদিক সম্মেলনে বলেন, মুক্তিযোদ্ধাদের হেয় প্রতিপন্ন করার জন্যই বিতর্কিত তালিকাটি বাতিল না করে স্থগিত করা হয়েছে। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের উচিত যেসব মুক্তিযোদ্ধাদের নাম রাজাকারের তালিকায় অন্তর্ভূক্ত করা হয়েছে তাদের পরিবারের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ায়। রাজাকারের তালিকা প্রস্তুতে বরাদ্দকৃত ৬০ কোটি টাকা কোথায় কিভাবে খরচ করা হয়েছে তার শ্বেতপত্রও প্রকাশের দাবী জানানো হয়।
এদিকে বৃহস্পতিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমম্বয় পরিষদের মানববন্ধন মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *