নাগরিক রিপোর্ট: গভীর রাতে বরিশাল নৌ বন্দর এলাকায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান। শনিবার রাত সাড়ে ১১টায় নৌবন্দর ও আশপাশের এলাকায় ৫ শতাধিক দুস্থ্য মানুষের মধ্যে কম্বল বিতরণ করেন তিনি। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুস্থ ও শীতার্তদের মধ্যে এ কম্বর বিতরণের জন্য পাঠানো হয়েছে।
তীব্র শীতে কম্বল পেয়ে বরিশাল নৌ বন্দরে অবস্থানরত জামাল হওলাদার বলেন, ‘খুব শীত করতেছিলো। গায়ে দেওয়ার মতন কিছু আছেলেনো। ডিসি স্যারে আমাগো কম্বল দিয়া গ্যাছে’।
কম্বল বিতরণের সময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মো. শহিদুল ইসলা, নির্বাহী ম্যাজিষ্ট্রে রবীন শীষসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
২০১৯-১২-২২
