ভূয়া দন্ত চিকিৎক ও টেকনিয়াশিয়ানের কারাদন্ড

Spread the love

নাগরিক রিপোর্ট: বরিশালের বাকেরগঞ্জে ভূয়া দন্ত চিকিৎসক ও টেকনিশিয়ানকে আটক করে একমাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। রোববার বিকালে উপজেলার কালিগঞ্জ বাজারের শাহানারা ডেন্টাল ক্লিনিক এবং সদর রোড পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ দুজনকে আটক করা হয়। শাহানারা ডেন্টাল ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে।
দন্ডপ্রাপ্ত দুজন হচ্ছেন- ভ‚য়া দন্ত চিকিৎসক শামীম হোসেন ও টেকনিশিয়ান মো. সুজন। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাইফুল ইসলাম দুজনকে কারাদন্ড দেয়ার পর তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
র‌্যাব- ৮ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শামীম হোসেন নিজেকে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে কালীগঞ্জ বাজারে চেম্বার খুলে রোগীদের সঙ্গে প্রতারনা করে আসছিলেন। এছাড়া বাকেরগঞ্জ উপজেলার সদর রোড এলাকায় পলি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে মেশিনপত্র ছাড়া বিভিন্ন ধরণের রোগের পরীক্ষা করে আসছিলেন ভূয়া টেকনিশিয়ান মো. সুজন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল পৃথকভাবে দুটি প্রতিষ্ঠানে চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *